লোহাগড়ায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে হাতুড়িপেটা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. ফয়জুল হকের সমর্থক মুরারি মোহন সরকারকে (৪৫) গত শুক্রবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা হাতুড়িপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত মুরারি মোহনের ভাই নরেন্দ্রনাথ সরকার জানান, গুরুতর আহত অবস্থায় তাঁকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে বাজারে যাওয়ার পথে রায়গ্রাম-কলাগাছি খেলার মাঠের পাশে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ফয়জুল আমীরের আট-দশজন সমর্থক হামলা চালিয়ে তাঁকে বেধড়ক হাতুড়িপেটা করেছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চেয়ার্যমান প্রার্থী সৈয়দ ফয়জুল আমীর বলেন, ‘মুরারি মোহনের ওপর হামলার ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।’