লোহাগড়ায় তরুণী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলায় লতুফা (১৯) নামের এক তরুণী খুন হয়েছেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে ওই তরুণীর বাড়ির পাশের খেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। লতুফা ওই গ্রামের কৃষক দুলু মোল্লার মেয়ে।
লতুফার বড় ভাই নুরুন্নবী জানান, রাত সাড়ে নয়টার দিকে লতুফা প্রকৃতির ডাকে ঘর থেকে বের হন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, লাশের পোশাক এলোমেলো ছিল। ধারণা করা হচ্ছে, তাঁকে ধর্ষণ করে অথবা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাঁর শরীরের আর কোথাও আঘাতের চিহ্ন নেই। গতকাল বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশটি নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।