লোহাগড়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
নড়াইলের লোহাগড়া উপজেলার আড়পাড়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। বুধবার উপজেলার মানিকগঞ্জ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম সিরাজ মোল্লা (৩৮)। তাঁর বাড়ি উপজেলার আড়পাড়া গ্রামে। পুলিশ তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার সকালে শামুকখোলা গ্রামের শহিদুল ও কামরুলকে আটক করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নোয়াগ্রাম ইউপির আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার সকালে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় পাশের শামুকখোলা গ্রামের রিপন ও রাজু মুঠোফোনের সেটে আড়পাড়া গ্রামের এক স্কুল ছাত্রীর ছবি তোলে। এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে সিরাজ মোল্লাসহ উভয়পক্ষের ২১ জন আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।