লোহাগড়ায় দুই রাতে পাঁচ বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় গত দুই রাতে পাঁচ বাড়িতে ডাকাতি হয়েছে। পুলিশ টহলরত থাকা অবস্থায় তার পাশেই ডাকাতি হওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, এরপর আর ডাকাতি হবে না।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে কুন্দশী গ্রামে বিষু সরকারের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতেরা ওই বাড়ি থেকে ৭০ ভরি স্বর্ণালংকার ও এক লাখ ৩৬ হাজার টাকা লুট করে। ডাকাত দল সবাইকে মারপিটও করে।এ ছাড়া পৌর এলাকার লক্ষ্মীপাশার মো. ইব্রাহিম মোল্লা ও সৈয়দ কওছার আলী এবং মশাঘুনির গোলাম মোস্তফা ও রফিকুল ইসলামের বাড়িতে গত শনিবার দিবাগত রাতে একইভাবে ডাকাতি হয়েছে। এসব বাড়ি থেকেও স্বর্ণালংকার ও টাকা লুট করেছে।লোহাগড়া থানার ওসি জানান, দুই রাতেই ঘটনাস্থলের কাছাকাছিই পুলিশ টহলরত ছিল। গত রাতে পুলিশের পাঁচটি টহল দল উপজেলা সদরে টহল দিয়েছে। তার পরও ডাকাতি হয়েছে।