লোহাগড়ায় দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জনতার শক্তি রুখবে দুর্নীতি’—এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন, শপথ, শোভাযাত্রা ও পথসভা হয়েছে। গতকাল বুধবার উপজেলা সদরে এসব কর্মসূচি পালিত হয়। উপজেলা পরিষদের সামনের সড়কে সকালে মানববন্ধন হয়। পরে উপজেলা সদরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে পথসভা হয়। এতে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেবেকা খান বক্তব্য দেন। দুপর ১২টার দিকে লক্ষ্মীপাশা আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে উপজেলা সদরের ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সততা সংঘের ১১০ জন সদস্যকে দুর্নীতিবিরোধী শপথ পড়ানো হয়। শপথ পড়ান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অরবিন্দ আচার্য।