লোহাগড়ায় নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলা সদরে লক্ষ্মীপাশায় নবগঙ্গা নদীর তীরে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল এ অভিযানের নেতৃত্ব দেন।ইউএনও জানান, তিনটি একতলা পাকা ভবন ও ছয়টি টিনশেড ঘর উচ্ছেদ করা হয়েছে। ২০০২-২০০৩ সালে নদীর তীর দখল করে এসব স্থাপনা নির্মাণ করা হয়েছিল। এগুলো খাস খতিয়ানের জমি। ২০০৭ সালে এগুলো উচ্ছেদ করতে জেলা প্রশাসক একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছিলেন। তখন উচ্ছেদ হয়নি।যাঁদের স্থাপনা উচ্ছেদ করা হয়েছে তাঁরা হলেন মশিয়ার রহমান, মুন্নু শেখ, সাবিনা ইয়াসমিন, মকবুল মিয়া, আয়শা খাতুন, আকবর শেখ, শহীদ মিয়া, আবদুর রহমান ও আম্বিয়া খাতুন।