লোহাগড়ায় পাঁচ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শুলটিয়া গ্রামে পাঁচটি পরিবারের সর্বস্ব পুড়ে গেছে। গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আহাদ শেখ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মালিকেরা হলেন হামেদ শেখ, হারুন শেখ, সাজ্জাদ শেখ, নান্নু শেখ ও মফিজুর রহমান। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪৫ লাখ টাকা। পারিবারিক সুত্রে জানা গেছে, হামেদ শেখের রান্নাঘর থেকে বিকেল পাঁচটায় আগুনের সূত্রপাত হয়ে বিদ্যুতের তার পুড়ে আগুন ভয়াবহ রূপ নেয়। নড়াইল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে রাত আটটায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ১৪টি বসতঘর, ১০টি ছাগল, ৫০টি মুরগি, একটি গরু, নগদ টাকা, আসবাব, কাপড় ও ঘরে রাখা ফসল পুড়ে গেছে।