লোহাগড়ায় প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, আহত ১৫
উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সদস্য পদে হেরে যাওয়া এক প্রার্থী ও তাঁর আত্মীয়-সমর্থকের ২০টি পরিবার অবরুদ্ধ করে রাখা হয়েছে। ইউনিয়নের বড়লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। নির্বাচনে অন্য প্রার্থীর পরাজয়ের জন্য গ্রামের কয়েকজন মাতবর এসব পরিবারকে দায়ী করছেন।আহতদের মধ্যে হুমায়ুন কবীর, পিকুল মোল্লা, মোস্তাফিজুর রহমান ও ইবনে মহসিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং উত্তম সমাদ্দারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় সাতটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আহত হুমায়ুন কবীর ও পিকুল মোল্লা বলেন, রাত একটার দিকে মতিয়ারের সমর্থকদের ১৫-২০টি মোটরসাইকেলের বহর এড়েন্দা বাজারে যাওয়ার সময় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৪০-৫০ জন লোক তাঁদের ওপর হামলা চালায়। মতিয়ার রহমান অভিযোগ করেন, চেয়ারম্যান পদপ্রার্থী আজিজুর রহমানের সমর্থকেরা এ হামলা চালিয়েছে। অবশ্য আজিজুর রহমান এ অভিযোগ অস্বীকার করেছেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, হামলার পর পরিস্থিতি থমথমে হওয়ায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ রোববার এ ইউনিয়নের নির্বাচন।