লোহাগড়ায় মুঠোফোনের টাওয়ারে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া পৌর এলাকার গন্ধবাড়িয়ায় অবস্থিত বেসরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের টাওয়ার স্টেশনে গত শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্টেশনের নিরাপত্তারক্ষী অহিদুর রহমান জানান, দুটি জেনারেটর, এয়ারকন্ডিশনার, কয়েক শ গজ দামি তার এবং প্রায় এক হাজার ৮০০ লিটার ডিজেল পুড়ে গেছে। তিনি আরও জানান, শুক্রবার বেলা ১১টার দিকে জেনারেটরে আগুন ধরে যায় এবং তা মুহূর্তের মধ্যে বাইরে ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা গ্রামবাসীর সহযোগিতায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।