লোহাগড়ায় মেয়র প্রার্থীকে আ.লীগ থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লোহাগড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী সৈয়দ মশিউর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার লোহাগড়া উপজেলা ডাকবাংলো মিলনায়তনে পৌর আওয়ামী লীগ আয়োজিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাস বোস তাঁর বক্তব্যে এ সিদ্ধান্তের কথা ঘোষণা দেন। জেলা আওয়ামী লীগের সভাপতি সুভাস বোস প্রথম আলোকে বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মেয়র পদপ্রার্থী হওয়ায় সৈয়দ মশিউর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আর পৌর আওয়ামী লীগ আয়োজিত আজকের (গতকাল শনিবার) সভায় উপস্থিত না থাকায় এবং দলীয় প্রার্থীর প্রতি অনীহা থাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’সৈয়দ মশিউর রহমান বলেন, ‘বহিষ্কার করার এখতিয়ার জেলা কমিটির নেই। আর বহিষ্কারের আগে কারণ দর্শানোর নোটিশ করতে হবে।’