লোহাগড়ায় যুবক খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামে রিয়াদ মুন্সী (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত বৃহস্পতিবার রাতে তাঁর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ লোহাগড়ার নবগঙ্গা ডিগ্রি কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করেন।