লোহাগড়ায় সংঘর্ষে দুই বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাম্য আধিপত্য বিস্তারের জের ধরে নড়াইলের লোহাগড়া উপজেলার আমডাঙ্গা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে দুই বৃদ্ধ নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন এবং ১৩টি বাড়ি ভাঙচুর হয়েছে। গতকাল বুধবার সকালে সাতটার দিকে পার আমডাঙ্গায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত দুই বৃদ্ধ হলেন: টুকু মোল্লা পক্ষের শুকুর মোল্লা (৬৫) ও ইউনুছ মোল্লা পক্ষের মছুদ মোল্লা (৬০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টুকু মোল্লা ও ইউনুছ মোল্লা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল। গত মঙ্গলবার সন্ধ্যায় টুকু মোল্লা পক্ষের বাবু মোল্লার সঙ্গে ইউনুছ মোল্লা পক্ষের ফরিদ মোল্লার জমিজমা নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষের সূত্রপাত হয়। এর জের ধরে পরদিন সকালে সংঘর্ষ বাধে। লোহাগড়া থানার ওসি আকরাম হোসেন বলেন, ‘সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।’