লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় কৃষক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেলের ধাক্কায় মনু সরদার (৪১) নামের একজন কৃষক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ী মধ্যপাড়ার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মনু সরদার কুমড়ী গ্রামের মৃত সিরাজুল সরদারের ছেলে।পরিবার সূত্রে জানা গেছে, দিঘলিয়া বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।