লোহাগড়ায় ১৯টি পরিবার ১৫ দিন ধরে বিদ্যুত্হীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রান্সফরমার চুরি হওয়ায় নড়াইলের লোহাগড়া পৌরসভার রাজুপুর এলাকার ১৯টি পরিবার ১৫ দিন ধরে বিদ্যুিবহীন রয়েছে। ৪ জানুয়ারি রাতে ১০ কেভির এই ট্রান্সফরমারটি চুরি হয়।ভুক্তভোগী নজরুল সরদার, রেণু শেখ জানান, পুনরায় ট্রান্সফরমার স্থাপন করতে স্থানীয় পল্লী বিদ্যুত্ অফিস ১৭ হাজার ১৬৮ টাকা দাবি করেছে। লোহাগড়া পল্লী বিদ্যুত্ কার্যালয়ে প্রকৌশলী গোলাম রব্বানী জানান, ট্রান্সফরমার চুরি হলে তার দামের অর্ধেক টাকা পল্লী বিদ্যুত্ অফিসে জমা দেওয়ার পর ট্রান্সফরমার দেওয়া হয়। গ্রাহকেরা এখনো এ টাকা জমা দেয়নি।