লোহার টুকরো পড়ে শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মাদামবিবির হাটে গতকাল রোববার দুপুরে একটি পুরোনো জাহাজের ডিপোতে লোহার টুকরো পড়ে মো. বেলাল হোসেন (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি উপজেলার জঙ্গল ভাটিয়ারী এলাকার বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ জানায়, মহসিনের পুরোনো লোহার ডিপোতে বেলাল লোহা কাটছিলেন। এ সময় লোহার বড় টুকরো তাঁর বুকে পড়ে। এতে তিনি অজ্ঞান হয়ে যান। গুরুতর আহতাবস্থায় বেলালকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।