লৌহজংয়ে নিখোঁজ একজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাউদিয়া এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিন যাত্রীর মধ্যে শারমিন আক্তার (১৬) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে লৌহজংয়ের কলমা ইউনিয়নের ভরাকর এলাকায় পদ্মায় ভাসতে দেখে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু মণ্ডল। এখনো নিখোঁজ রয়েছেন শারমিনের বড় বোন ইতি আক্তার (২৪) ও তাঁদের বাড়িতে বেড়াতে আসা দুলাল (৩২)। তাঁদের সন্ধানে স্বজনেরা গতকালও পদ্মা নদীতে খুঁজে বেড়ান। গত শুক্রবার দুপুরে সারবোঝাই কার্গো এমভি মনির এন্টারপ্রাইজের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এরপর ইতি ও শারমিনের ভাই স্বপন মণ্ডল সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকে তিন। পুলিশ কার্গোটি জব্দ করে কার্গোর মাস্টার শহিদুল ইসলাম, চালক ওবায়দুল হক ও সুকানি মশিউর রহমানকে গ্রেপ্তার করে।গত রোববার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।