প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাউদিয়া এলাকায় পদ্মা নদীতে গতকাল শুক্রবার দুপুরে সারবোঝাই একটি কার্গোর ধাক্কায় যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারের চালক ও এক যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও রাত ১০টা পর্যন্ত তিন যাত্রী নিখোঁজ রয়েছেন।নিখোঁজ যাত্রীরা হলেন দুলাল (৩২), ইতি (২৪) ও শারমিন আক্তার (১৬)।লৌহজং থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু মণ্ডল জানান, ঘটনার পর স্থানীয় লোকজন নদীতে নেমে ও জাল ফেলে উদ্ধার তৎপরতা চালালেও তিনজনকে খুঁজে পাননি।