লৌহজংয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বনসেমন্ত গ্রামে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পে ২১ ফেব্রুয়ারি প্রায় এক হাজার ২০০ লোক নানা ধরনের অসুখের চিকিৎসা নিয়েছে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় নবজাগরণ সংঘের সহযোগিতায় পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এই ক্যাম্পের আয়োজন করে।ক্যাম্পে হলিফ্যামিলি হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান কানিজ মাওলা ও স্ত্রীরোগবিশেষজ্ঞ রোকেয়া ফেরদৌসী; স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ এ কে এম শরিফুল ইসলাম ও চক্ষুবিশেষজ্ঞ এ এ মহিউদ্দিন; ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলাবিশেষজ্ঞ শাহ আলম; ঢাকা শিশু হাসপাতালের শিশুরোগবিশেষজ্ঞ মো. মোশাররফ হোসাইন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বাত, ব্যথা, প্যারালাইসিস ও রিউমাটোলজিবিশেষজ্ঞ এ কে আজাদ রোগীদের চিকিৎসা করেন।ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম চালাবেন বলে আয়োজকেরা বলেছেন। বিজ্ঞপ্তি।