লৌহজংয়ে মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার এক মুক্তিযোদ্ধা-পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, থানায় মামলা করে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মামলাটি তুলে নিতে আসামিরা তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে লৌহজংয়ের খিদিরপাড়া এলাকার মুক্তিযোদ্ধা ফজল শেখ এ অভিযোগ করেন। ফজল শেখ জানান, তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে খিদিরপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে থাকেন। শ্বশুরবাড়ির সঙ্গে একই এলাকার হাসেম দেওয়ানের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এর জের ধরে ৪ মার্চ হাসেম দেওয়ানের পরিবারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর শ্বশুরবাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে।