লৌহজংয়ে হিন্দু পরিবারগুলো গ্রামে ফিরলেও আতঙ্ক কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের হিন্দু অধ্যুষিত পিংরাইল গ্রামে হামলার পর গতকাল বুধবার পর্যন্ত এলাকায় আতঙ্ক কাটেনি।
গত শনিবার নির্বাচনের দিন এ হামলার ঘটনায় শতাধিক পরিবার এলাকা ছাড়ে। লৌহজং থানার ওসি জাকির হোসেন মোল্লা দাবি করেন, হিন্দু পরিবারগুলো গ্রামে ফিরে এসেছে। গ্রামের আশপাশে পুলিশ মোতায়েন রয়েছে।
নৌকার পক্ষ নেওয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা শনিবার ওই হামলা চালায়। হামলার পর গ্রেপ্তার আতঙ্কে পিংরাইল গ্রামের পাশের দস্তিরবাগ, রসুলপুর ও করারবাগ গ্রামের মুসলমান সম্প্রদায়ের অধিকাংশ পুরুষ আত্মগোপনে রয়েছেন।
হামলার খবর শুনে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন, মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক অজয় চক্রবর্তী বলেন, সবাই এলাকায় ফিরলেও ভয় ও আতঙ্ক কাটেনি। এলাকায় পুলিশ রয়েছে।