ল্যাট্রিনে পড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গর্ত করে বানানো ল্যাট্রিনে পড়ে দুজন মারা গেছেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার বেড়া মুকিমপুর গ্রামে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গ্রামের গোলজার হোসেন (৪৫) তাঁর বাড়ির ল্যাট্রিনের বাঁশের পাদানি ভেঙে মলমূত্রের গর্তে পড়ে যান। তাঁর চিৎকারে পাশের বাড়ির দুদু মিয়া (২৫) এগিয়ে আসেন। তিনিও গর্তে নামলে দুজনই মলমূত্রে ডুবে মারা যান। ইমাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।