ল্যাপটপ আত্মসা ৎ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্য সেবাকেন্দ্রের কাজে ব্যবহূত ল্যাপটপ আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা তালা উপজেলার সরুলিয়া ইউপি চেয়ারম্যান মো. বদরুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।ইউপি সচিব প্রবীর হাজরা বাদী হয়ে বুধবার পাটকেলঘাটা থানায় এ মামলা দায়ের করেন।তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুর রহমান জানান, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মো. বদরুজ্জামান ইউপির তথ্যসেবার কাজে ব্যবহূত ল্যাপটপটি ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য ৪ সেপ্টেম্বর বাড়ি নিয়ে যান। এ সময় ইউপি সচিব চেয়ারম্যানের কাছ থেকে এ ব্যাপারে লিখিত নিয়ে রাখেন। গতকাল অভিযোগ পাওয়া গেছে ল্যাপটপটি চেয়ারম্যান তাঁর ছেলের মাধ্যমে খুলনায় একটি দোকানে বিক্রি করে দিয়েছেন। বুধবার তদন্তে গিয়েও ইউপি কার্যালয়ে ল্যাপটপটি পাওয়া যায়নি।মো. বদরুজ্জামান বলেন, ‘ল্যাপটপটি নষ্ট হয়ে যাওয়ায় আমার ছেলেকে দিয়ে খুলনায় মেরামত করাতে পাঠিয়েছিলাম। মেরামত করে আনার পর বাড়ি থেকে সেটি চুরি হয়ে গেছে।’পাটকেলঘাটা থানার ওসি মো. হেলালউদ্দিন বলেন, ল্যাপটপ আত্মসাতের অভিযোগে ইউপি সচিব বাদী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছেন।