ল্যাপটপ ও আসবাব প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ল্যাপটপ ও আসবাব দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে সাচনাবাজার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সাচনাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব দেওয়া হয়। সাচনাবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও এস এম শফি কামাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আলম ভুঁইয়া, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. রইসুজ্জামান প্রমুখ।