ল্যাপটপ পাওয়া যাবে দশ হাজার টাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ছয় মাসের মধ্যে ১০ থেকে ১২ হাজার টাকায় পাওয়া যাবে ল্যাপটপ। বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা এ ল্যাপটপ উৎপাদন করবে। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য ইন্টারনেট ব্রডব্যান্ড চার্জ ক্রমান্বয়ে আরও কমানো হবে। গতকাল মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ওয়ারলেস ফোরাম আয়োজিত ‘প্রযুক্তি মেলা-২০১০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের আইটি সেক্টরের উন্নয়নে গাজীপুরে একটি টেলিকম বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে ।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী, বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হারুন অর রশিদ প্রমুখ।