প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার খোদাইবাড়ি নূর জাহান উচ্চবিদ্যালয়ে গতকাল শুক্রবার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে৷ বিদ্যালয় থেকে প্রথমবারের মতো এ বছর এসএসসিতে জিপিএ-৫ পাওয়া সাত শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোশারফ হোসেন খান সভাপতিত্ব করেন৷ বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদে ভূইয়া, ইউএনও শাহানারা বেগম, লৌহজং ডিিগ্র কলেজের উপাধ্যক্ষ শহীদুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. আজিজুল আলম, ইমপিরিয়াল কলেজের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শমসের আলী প্রমুখ৷