ল্যাপটপ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল বুধবার সাতজন প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা সেল্ফ-হেলপ অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোপ্রামের (শার্প) উদ্যোগে এগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্পের নির্বাহী প্রধান মো. মাহবুব-উল আলম। ইউএনও শফিকুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, সৈয়দপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ক্ষিতীশ চন্দ্র রায়, কামারপুকুর কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান সরকার, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী প্রমুখ। l সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি