প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে কর্মরত বিভিন্ন পর্যায়ের ১১৪ জন স্বাস্থ্যকর্মীকে গতকাল বুধবার সকালে একটি করে ল্যাপটপ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপগুলো বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. একরামুল কবির।