ল্যাপটপ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ‘ফুরজান ফাউন্ডেশনের’ উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ, নোটবুক ও নানা শিক্ষা উপকরণ দেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে ফুলবাড়ী উপজেলা অডিটোরিয়াম ও লাইব্রেরি হলরুমে ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ মিয়া শাহজাদার সভাপতিত্বে অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও দেবেন্দ্র নাথ উরাঁও। এ সময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত বিভিন্ন শ্রেণির ২১ জন শিক্ষার্থীকে মেধাক্রম অনুসারে ল্যাপটপ, নোটবুক ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। কুড়িগ্রাম অফিস|