প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে নাটোরের লালপুর উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌর ভূমি কার্যালয়কে একটি করে ল্যাপটপ ও প্রিন্টার দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের অর্থায়নে কেনা এসব সামগ্রী জেলা প্রশাসক গত মঙ্গলবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালপুরের ইউএনও নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন নাটোরের জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মশিউর রহমান। তিনি বলেন, ‘জনগণের টাকায় আমরা বেতন পাই। এসব ল্যাপটপ ও প্রিন্টারও জনগণের টাকায় কেনা হয়েছে। তাই এগুলো যেন জনগণের দুর্ভোগ কমাতে কাজে লাগে।’