ল্যাপটপ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে। উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউএনওর সভাকক্ষে প্রধান শিক্ষকদের হাতে ওই ল্যাপটপ ও মাল্টিমিডিয়া প্রজেক্টর তুলে দেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ ডিউক চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এম ডি শামসুল হক, ফকিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, সাংবাদিক রুহুল আমিন সরকার, রেজাউল করিম প্রমুখ। সভাপতিত্ব করেন ইউএনও কাজী আবেদা গুলশান।