ল্যাপটপ মেলা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ছড়িয়ে দাও প্রযুক্তির আলো’ স্লোগান নিয়ে চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনের ল্যাপটপ মেলা।নগরের এম এ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়ামে গতকাল সকালে এ মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ, গ্রামীণফোন লিমিটেডের হেড অব রিজিওনাল অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স জাকির হোসেন। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশনের সমন্বয়কারী সুলতান মাহমুদ এতে সভাপতিত্ব করেন।