ল্যাব উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে আধুনিক ও যুগোপযোগী পাওয়ার সিস্টেম ও সুইচ গিয়ার ল্যাব উদ্বোধন করা হয়েছে। গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জপতোষ মণ্ডল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার নূরউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন মো. শাহজাহান, কুয়েটের অধ্যাপক রফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় প্রমুখ।