ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রয় সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ল্যাবএইড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন গত বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ল্যাবএইড ফার্মার জিএম (সেলস) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া ২০১৫ সালের বিক্রয় পর্যালোচনা করেন। ২০১৬ সালের বিপণন কৌশল ও পরিকল্পনা তুলে ধরেন কোম্পানির হেড অব স্ট্র্যাটেজিক মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন মিতা বোস। আরও উপস্থিত ছিলেন ল্যাবএইড ফার্মার ম্যানেজিং ডিরেক্টর এ এম শামীম। দেশের বিভিন্ন এলাকার প্রায় ৬০০ কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।