ল্যাবএইড-স্টেট ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্টেট কলেজ অব হেলথ সায়েন্সের ফ্যাকাল্টি ও শিক্ষার্থীরা একটি র‌্যালি বের করেন।
ছবি: সংগৃহীত

বেসরকারি হাসপাতাল ল্যাবএইড, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও স্টেট কলেজ অব হেলথ সায়েন্সের যৌথ উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দিবসটি উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে স্টেট কলেজ অব হেলথ সায়েন্সের ফ্যাকাল্টি ও শিক্ষার্থীরা একটি র‌্যালি বের করেন। র‌্যালিটি স্টেট কলেজ অব হেলথ সায়েন্সের ক্যাম্পাসের সামনে থেকে শুরু হয়ে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সামনে এসে শেষ হয়।

এ ছাড়া ল্যাবএইডের বিশেষজ্ঞ চিকিৎসক ও স্টেট ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের শিক্ষকদের নিয়ে যৌথভাবে দুটি ওয়েবিনারের আয়োজন করা হয়।