ল্যাবএইডকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সন্ধ্যা ছয়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদের নেতৃত্বে এই অভিযান হয়।
অভিযান শেষে গতকাল রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ প্রথম আলোকে বলেন, অভিযানে অনুমোদনহীন ২৬ ধরনের দেশি-বিদেশি ওষুধ জব্দ করা হয়েছে।
রাতে যোগাযোগ করা হলে ল্যাবএইডের সহকারী মহাব্যবস্থাপক (করপোরেট কমিউনিকেশন) সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, যাঁরা বিদেশ থেকে ওষুধ আমদানি করেন, তাঁদের কাছ থেকে তাঁরা এসব ওষুধ কিনেছেন। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) থাকা মুমূর্ষু রোগীদের জীবন রক্ষাকারী এসব ওষুধ দেওয়া হয়। এ বিষয়টি তাঁরা বুঝিয়ে বললেও ভ্রাম্যমাণ আদালত তা শোনেননি।