আফ্রিকা মহাদেশের সর্ব দক্ষিণে বিন্দুটির নাম কেপ পয়েন্ট। এর দুই দিকে দুটি মহাসাগর। পশ্চিম তীরে আটলান্টিক মহাসাগরের ঠান্ডা পানির প্রবাহ আর পূর্ব দিকে ভারতীয় মহাসাগরের অপেক্ষাকৃত উষ্ঞ স্রোত। এ কারণে প্রচলিত বিশ্বাস আছে যে কেপ পয়েন্টেই ভারতীয় মহাসাগর আর আটলান্টিক মহাসাগরের মিলন। তবে আধুনিক হিসাব-নিকাশ বলে কেপ পয়েন্ট নয়, বরং কেপ অগহাস হচ্ছে ভারত-আটলান্টিকের মিলন বিন্দু। তবে দুই মহাসাগরের অভিজ্ঞতা সেখানে পাওয়া যায়।
ইউরোপ থেকে ভারতে যাওয়ার এ পথটিই খুঁজে পেয়েছিলেন পতর্ুগিজ নাবিক ভাস্কো দ্য গামা। ইউরোপের যাত্রীরা কেবল কম সময়ে যেতে পারবে তা নয় বরং এখানেই নিতে পারবে বিশ্রাম। সেই থেকে এ জায়গার নাম উত্তমাশা অন্তরীপ ( কেপ অব গুড হোপ)। আজ বুধবার সকালে আমি এবং আমাদের দলের পর্যবেক্ষক তামিম শাহরিয়ারসহ আরও ৩০ জন বিভিন্ন দেশের উপদলনেতার সঙ্গে গিয়েছিলাম সেখানে। প্রায় ঘণ্টা দেড়েকের পথ। তবে তামিম খেয়াল করল যে পুরো যাত্রাপথের কোথাও গাড়ির ড্রাইভার কখনো হর্ন দেয়নি! অন্তরীপ এবং এর আশপাশের অঞ্চলকে নিয়ে গড়ে উঠেছে 'টেবল মাউন্টেইন জাতীয় উদ্যান'। উদ্যানের ভেতর দিয়ে প্রায় ১৫ মিনিট যাওয়ার পর আমরা কেপ পয়েন্টে পঁেৌছাই। সেখানে চূড়ার ওপর লাইট হাউস। চূড়ায় উঠা যদিও কষ্টের। তাই আসে্ত আসে্ত হঁেটে উঠতে হয়েছে চূড়ায়। তবে ওঠার পর কষ্টটা আর থাকল না। চোখ যত দূর যায় পানি আর পানি। আহ কী সুন্দর! পার্কের মধ্যে অনেক বড় বড় প্রাণী আছে বলে নোটিশ বোর্ডে লেখা থাকলেও আমরা কেবল হরিণের মতো শিং ওয়ালা ইল্যান্ড নামের প্রাণীর দেখা পেয়েছি।
আজ বুধবার স্থানীয় সময় সকাল ৯ টা থেকে কেপটাউন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কেন্দ্রে দ্বিতীয় ও শেষ দিনের আইএমওর পরীক্ষা পর্ব শুরু হয়। সাড়ে চার ঘণ্টার এই পরীক্ষায় তিনটি গাণিতিক সমস্যা সমাধানের জন্য দেওয়া হয়েছে।
ধারণা করা হচ্ছিল, শেষ দিনের সহজ সমস্যাটি হবে জ্যামিতি থেকে। হয়েছেও তাই। কাজে বাংলাদেশ দলের একজন বাদে সবাই সমাধান করতে পেরেছে বলে জানিয়েছে। তবে দ্বিতীয় ও তৃতীয় সমস্যা দুটিই যথষ্টে কঠিন হওয়াতে আমাদের কোনো সদস্যই সম্পূর্ণ সমাধান করতে পারেনি। পরীক্ষা শেষে বাংলাদেশ দলের সদস্যরা তাদের পারফরম্যান্স সম্পর্কে আমাকে এমনই জানিয়েছে। এই সময় অজ্ঞাত বাস থেকে এসে যোগ দেন বাংলাদেশ দলের দলনেতা মাহবুব মজুমদার।
এখন থেকে শিক্ষার্থীদের আর কোনো আনুষ্ঠানিকতা নেই। এখন সব দেশের প্রতিযোগীদের কাজ হলো ঘুরে বেড়ানো, নতুন বন্ধু খুঁজে নেওয়া এবং খেলাধুলায় যোগ দেওয়া। কেপটাউন বিশ্ববিদ্যালয়ের একাধিক মাঠে ফুটবল খেলার ব্যবস্থা করেছে আইএমও কর্তৃপক্ষ। পরীক্ষার কারণে বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল দেখতে না পারলেও গতকাল থেকে সেই ব্যবস্থা করা হয়েছে।
এদিক দিয়ে উত্তরপত্র মূল্যায়নের কাজ শুক্রবার রাতের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। তারপরই জানা যাবে কোন দেশ কতটি সোনা, রুপা বা ব্রোঞ্জ পদক পেল।
ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় সারা দেশে গণিত উত্সব আয়োজনের মাধ্যমে ৫৫তম আইএমওর জন্য ছয়জনের বাংলাদেশ গণিত দল নির্বাচিত হয়। নির্বাচন ও এর আনুষঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।