শংকর কুমারের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর সদরের গুহলক্ষ্মীপুরের বাসিন্দা মুক্তিযোদ্ধা শংকর কুমার দত্তের (৬২) দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। ইতিমধ্যে অস্ত্রোপচার করে তাঁর ডান কিডনিটি ফেলে দিয়েছেন চিকিৎসকেরা। বাঁ পাশের কিডনিটি নিয়মিত ডায়ালসিসের মাধ্যমে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে। ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে সপ্তাহে দুই দিন ডায়ালসিস করতে খরচ হচ্ছে ছয় হাজার টাকা। তাঁর রয়েছে হার্টের সমস্যা। চিকিৎসকেরা তাঁকে অবিলম্বে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। কিন্তু এ জন্য বিপুল পরিমাণ টাকার প্রয়োজন, যা যোগাড় করার সামর্থ্য তাঁর পরিবারের নেই। তাই মুক্তিযোদ্ধা পরিবারটি শংকর দত্তকে বাঁচাতে দেশের হূদয়বান ও বিত্তশালীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: ডলি রানী দত্ত, সঞ্চয়ী হিসাব নম্বর: ১০৩৫৭, জনতা ব্যাংক, স্টেশন রোড শাখা, ফরিদপুর। মুঠোফোন নম্বর: ০১৭১২৩৫৪২৯৪। বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি