শওকত ওসমানের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতিমান কথাশিল্পী শওকত ওসমানের ষোড়শ মৃত্যুবাির্ষকী আজ ১৪ মে৷ ১৯১৭ সালের ২ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তাঁর জন্ম৷ শেখ আজিজুর রহমান তাঁর আসল নাম৷
বাংলা সাহিত্যের বলিষ্ঠ কথাশিল্পী শওকত ওসমান তাঁর লেখনীর মাধ্যমে শোষক শ্রেিণর বিরুদ্ধে ও শোষিত মানুষের পক্ষে কথা বলেছেন৷ তাঁর রচিত ক্রীতদাসের হাসি স্বৈরশাসনের বিরুদ্ধে সর্বকালেই গণজাগরণের এক দিশাির৷ এ ছাড়া তাঁর জননী উপন্যাসটি ইংরেজি ভাষায় অনূদিত হয়ে বিশ্বসাহিত্যে বিশেষ স্থান করে নিয়েছে৷
সাহিত্যকর্মে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শওকত ওসমান আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেিম পুরস্কার, প্রেসিডেন্ট প্রাইড অব পারফরম্যান্স পদক, একুশে পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক, মুক্তধারা পুরস্কার, মাহবুবউল্লাহ ফাউন্ডেশন পদক, ফিলিপস সাহিত্য পুরস্কার, টেনাসিস পুরস্কার ও স্বাধীনতা দিবস পুরস্কার পান৷ ১৯৯৮ সালের ১৪ মে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে খ্যাতিমান এই সাহিত্যিক মারা যান৷ বিজ্ঞপ্তি৷