শওকত ওসমানের মৃত্যুবার্ষিকী আজ
খ্যাতিমান কথাশিল্পী শওকত ওসমানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ মে৷ ১৯১৭ সালের ২ জানুয়ারি অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায় তাঁর জন্ম৷ তাঁর আসল নাম শেখ আজিজুর রহমান৷
বাংলা সাহিত্যের বলিষ্ঠ কথাশিল্পী শওকত ওসমান তাঁর লেখনীর মাধ্যমে শোষক শ্রেণির বিরুদ্ধে ও শোষিত মানুষের পক্ষে কথা বলেছেন৷ তাঁর রচিত ক্রীতদাসের হাসি তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের স্বাক্ষর বহন করে।
সাহিত্যকর্মে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শওকত ওসমান আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, প্রেসিডেন্ট প্রাইড অব পারফরম্যান্স পদক, একুশে পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক, মুক্তধারা পুরস্কার, মাহবুবউল্লাহ ফাউন্ডেশন পদক, ফিলিপস সাহিত্য পুরস্কার, টেনাসিস পুরস্কার ও স্বাধীনতা পুরস্কার পান৷ ১৯৯৮ সালের ১৪ মে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খ্যাতিমান এই সাহিত্যিক মারা যান৷ বিজ্ঞপ্তি৷