শওকত ওসমানের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কথাশিল্পী শওকত ওসমানের দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ ১৪ মে। এ উপলক্ষে শওকত ওসমান স্মৃতি পরিষদ আজ বিকেল সাড়ে পাঁচটায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এক স্মরণসভার আয়োজন করে। এ স্মরণসভায় সবার উপস্থিতি কামনা করা হয়েছে।শওকত ওসমান ১৯৯৮ সালের ১৪ মে পরলোকগমন করেন। সাহিত্যকর্মে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমী পুরস্কার, একুশে পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক, মুক্তধারা পুরস্কার, স্বাধীনতা দিবস পুরস্কারসহ বহু পুরস্কার পেয়েছেন। তিনি প্রধানত গল্প ও উপন্যাস রচনা করে বিশেষ খ্যাতি অর্জন করেন। এ ছাড়া প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থ রচনায়ও মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে: জননী, ক্রীতদাসের হাসি, সমাগম, চৌরসন্ধি, রাজা উপাখ্যান, জাহান্নাম হইতে বিদায় প্রভৃতি। গল্পগ্রন্থের মধ্যে আছে: জুনু আপা ও অন্যান্য গল্প, মনিব ও তাহার কুকুর, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী ইত্যাদি। স্মৃতিকথার মধ্যে রয়েছে: স্বজন সংগ্রাম, কালরাত্রি খণ্ডচিত্র, অনেক কথন, গুডবাই জাস্টিস মাসুদ, উত্তর পর্ব ও মুজিব নগর। বিজ্ঞপ্তি।