শওকত মাহমুদকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন গতকাল বুধবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। নগরের নুর আহমদ সড়কে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সরকারের অন্যায়-অপকর্ম, জুলুম-নির্যাতনের প্রতিবাদ করার কারণে শওকত মাহমুদকে মিথ্যা মামলায় আটক করা হয়েছে। তাঁকে মুক্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সাংবাদিক শামসুল হক হায়দরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাহিদুল করিম, মোহাম্মদ শাহ্ নওয়াজ, সিএমইউজের নেতা শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।