শওকত মাহমুদকে ব্যাংককে নেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক শওকত মাহমুদকে উন্নত চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার রাতে থাইল্যান্ডের ব্যাংককে নেওয়া হয়েছে। সেখানকার একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।গুরুতর অসুস্থ হয়ে শওকত মাহমুদ ২৩ মে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে তাঁর চিকিৎসক ফাওয়াজ জানান, শওকত মাহমুদের ফুসফুসের প্রদাহ ও হার্টের সমস্যা দেখা দিয়েছে।শওকত মাহমুদের সঙ্গে ব্যাংককে তাঁর ছোট বোন ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ গেছেন।পাতলা পায়খানা ও গ্যাসজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে ২৩ মে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন শওকত মাহমুদ। গত সোমবার বিকেলের দিকে আকস্মিকভাবে তাঁর শরীরের রক্তচাপ অস্বাভাবিক কমে যায়। এ সময় কৃত্রিম শ্বাসযন্ত্র লাগিয়ে তাঁকে বাঁচিয়ে রাখা হয়।