শওকত মাহমুদের আরও চার দিনের রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগে করা চারটি মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে এক দিন করে মোট চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকার মুখ্য মহানগর হাকিম এ আদেশ দেন।
আদালত সূত্র বলেছে, গতকাল রাজধানীর রামপুরা থানার একটি মামলায় শওকত মাহমুদের ১০ দিনের রিমান্ড চেয়ে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখের আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে পল্টন থানার দুটি ও মতিঝিল থানার একটি মামলায় শওকত মাহমুদের ১০ দিন করে মোট ৩০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত এক দিন করে মোট তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত তাঁর জামিনের আবেদন নাকচ করে দেন।
গত ১৮ আগস্ট পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারের ফটক থেকে শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।