শওকত মাহমুদের দুঃখ প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ এক বিবৃতিতে বলেছেন, প্রথম আলো পত্রিকায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের বিবৃতিমূলক খবরের শেষাংশে প্রধানমন্ত্রী সম্পর্কে তাঁর বক্তব্যের অংশটি এবং আইন প্রতিমন্ত্রীসংক্রান্ত বিশেষণটি তিনি বক্তৃতায় অনবধানতাবশত উল্লেখ করেছেন। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। শওকত মাহমুদ বলেন, ‘ব্যক্তিগত আক্রমণের জন্য আমি তা বলিনি। আমি মনে করি, শহীদ জিয়ার মাজারে হাত দেওয়া হলে জনগণ সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবে।’