শওকত মাহমুদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক শওকত মাহমুদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তাঁর ফুসফুসে পানি জমেছে। ব্যাংককে অবস্থানরত শওকত মাহমুদের বোন রেহনুমা আজিজ টেলিফোনে প্রথম আলোকে জানান, চিকিৎসকেরা আগে তাঁর ফুসফুসের পানি অপসারণের ওপর গুরুত্ব দিচ্ছেন। গত মঙ্গলবার রাতে শওকত মাহমুদকে ব্যাংককে নেওয়া হয়। গুরুতর অসুস্থ হয়ে ২৩ মে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। তিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের মহাসচিব।