শওকত মোমেন শাহজাহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের চারবারের সাংসদ শওকত মোমেন শাহজাহানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২০ জানুয়ারি। এ উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত সখীপুর আবাসিক মহিলা কলেজ, উপজেলা আওয়ামী লীগ, শওকত মোমেন শাহজাহান স্মৃতি সংসদ ও গবেষণা পরিষদ এবং উপজেলার ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচির আয়োজন করেছে। সকাল নয়টায় তাঁর কবরে ফুল দেওয়া, সকাল ১০টায় মহিলা কলেজে স্মরণসভা, কোরআনখানি, কাঙালিভোজ, দোয়া মাহফিল এবং বিকেলে ডাকবাংলো চত্বরে স্মরণসভা অনুষ্ঠিত হবে। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি