শওকত মোমেনের মৃত্যুতে তিন দিনের শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাংসদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়, ২৭টি মাদ্রাসা ও ছয়টি কলেজে তিন দিনের শোক কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল সাংসদের প্রতিষ্ঠিত সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজে প্রথম স্মরণসভা হয়। কলেজ প্রাঙ্গণে কবরের পাশে আয়োজিত স্মরণসভায় ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান মুহম্মদ শামসুল হকের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হেমায়েত হোসেন, ইউএনও আবু নাসের বেগ, সাংসদের ছেলে অনুপম শাহজাহান, মেয়ে পুনম শারমিন প্রমুখ।