শওকত সভাপতি, মহাসচিব আবদুল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শওকত মাহমুদ, এম আবদুল্লাহ
শওকত মাহমুদ, এম আবদুল্লাহ

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের দ্বিবার্ষিক নির্বাচনে কারাবন্দী সাংবাদিক নেতা শওকত মাহমুদ সভাপতি ও আমার দেশ পত্রিকার এম আবদুল্লাহ মহাসচিব নির্বাচিত হয়েছেন। শওকত মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পুনর্নির্বাচিত হন।
গত রোববার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এই অংশের কাউন্সিল উদ্বোধন করেন। যদিও বিএফইউজের এই অংশটি থেকে বিএনপি-সমর্থক কিছু সাংবাদিক বের হয়ে সম্প্রতি আরেকটি কমিটি গঠন করেছেন।
রোববার রাতে রাজধানীর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ভোট গ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার কায়কোবাদ মিলন ফল ঘোষণা করেন। এতে সহসভাপতি হিসেবে শামসুদ্দিন হারুন, মুনশী আবদুল মান্নান, রেজাউল করিম নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহকারী মহাসচিব পদে নির্বাচিত হন মো. মোদাব্বের হোসেন, শাহ নেওয়াজ ও নূর ইসলাম।
কমিটির কোষাধ্যক্ষ ওবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু ইউসুফ ও প্রচার সম্পাদক জাকির হোসেন। এ ছাড়া নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিতরা হলেন এহতেশামুল হক, কামার ফরিদ, সৈয়দ ফজলে রাব্বি, আসাদুজ্জামান, শফিউল আলম, জাহিদুল করিম ও মোহাম্মদ হায়দার আলী।