শওকত হোসেন হিরনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র, সাংসদ ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৯ এপ্রিল। এ উপলক্ষে আজ নগরে ব্যাপক কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।
শওকত হোসেনের মৃত্যুবার্ষিকী সামনে রেখে গত ১৫ দিন নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় তাঁর উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বিলবোর্ড লাগিয়েছে আওয়ামী লীগ। পরিবারের পক্ষ থেকে বাদ জোহর নগরের নুরিয়া স্কুল মাঠে দোয়ার আয়োজন করা হয়েছে। দুপুর ১২টায় নগর ভবনে অনুষ্ঠিত হবে দোয়া ও মিলাদ মাহফিল।