শওকতের বক্তব্যকে অশালীন বললেন আ.লীগের নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের কারণ দলের জেলা সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ নন। শওকত হোসেনের বক্তব্য অশালীন এবং সংগঠনে বিভেদ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বরিশালের নেতারা।

এর আগে শওকতের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। গতকাল শনিবার নগরের জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শওকতের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতা-কর্মীরা।

বাংলাদেশ কৃষক লীগের জেলা সভাপতি সাইফুল আলম লিখিত বক্তব্যে বলেন, পরাজিত হয়ে শওকত হোসেন তাঁর পরাজয়ের সব দায়ভার তুলে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাতের ওপর। এটা সম্পূর্ণভাবে অসত্য ও বানোয়াট। শওকত হেরেছেন ধর্মীয় অপপ্রচারসহ নানা কারণে।

সংবাদ সম্মেলনে জেলা পর্যায়ের নেতাদের মধ্যে কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, মহিলা লীগের সভাপতি মাহেরু বেগম, সাধারণ সম্পাদক ফেরদৌস জাহান, যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।